দুর্গাপুর উপজেলার কিশোরপুর গ্রামে গলায় মার্বেল (আংটা) আটকে শিশু রবিনের (৪) মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রাজিউল ইসলামের ছেলে।
জানা গেছে, রবিন শুক্রবার বিকালে তার বন্ধুদের সাথে মার্বেল খেলছিল। খেলার সময় রবিন একটি মার্বেল মুখের ভেতরে দেয়। এক পর্যায়ে তা গলায় আটকে যায়।
পরে তার বন্ধুরা ঘটনাটি তার পরিবারের সদস্যদের জানায়। বাড়ির লোকজন তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি
