ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার পদে তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফারজানা ইয়াছমিনকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ, সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরকে সহকারী পুলিশ কমিশনার লজিস্টিকস্ বিভাগ ও সহকারী পুলিশ কমিশনার এম এম মঈনুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলির এ তথ্য জানানো হয়।
ইত্তেফাক/এমআই
