আগৈলঝাড়ায় দুগ্রুপের সংঘর্ষ, আহত ১২

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ২২:২৪
তুচ্ছ ঘটনার জেরধরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বরিয়ালী গ্রামে শনিবার সন্ধ্যায় দুই গ্রুপের সংঘর্ষে নারী ইউপি চেয়ারম্যানসহ উভয়গ্রুপের ১২ জন আহত হয়েছেন। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্যারেজে সারাতে দেয়া একটি মোটরসাইকেল চালানোর ঘটনাকে কেন্দ্র করে আগৈলঝাড়ার রত্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হোসনেয়ারা বেগমের পুত্র রতনের সঙ্গে প্রতিবেশী টেনুর পুত্র সজিবের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরধরে শনিবার সন্ধ্যা সাতটার দিকে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়গ্রুপের ১২ জন আহত হন। 
 
আগৈলঝাড়া থানার ওসি আ. রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি