রাউজানে পাহাড় কাটার দায়ে দুইজনকে অর্থদণ্ড

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ০৯:১৮
 
রাউজানে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৭ জানুয়ারি শনিবার রাত ১০টায় উপজেলার হলদিয়া ইউনিয়নের জনিপাথর এলাকায় পরিবেশ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা নেতৃত্বে পরিবেশ রক্ষায় পরিচালিত আদালত এই দণ্ড প্রদান করে।
 
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার পেশকার সাধন চাকমা দৈনিক ইত্তেফাককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হলদিয়া ইউনিয়নের জানিপাথর নামক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটা প্রস্তুতের জন্য পাহাড় কর্তনের দায়ে এই এলাকার মৃত নুরুল আলমের ছেলে মু. শফি’কে ১ লাখ টাকা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড এবং মু. শফির পুত্র মো. তাজিম উদ্দিনকে ২০ হাজার টাকা অনাদায়ে ২ মাস কারাদণ্ড প্রদান করে।
 

ইত্তেফাক/এএম।