জেলার মতলব উত্তর উপজেলার ২১টি গ্রামের বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে শনিবার বিকেলে। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি মোহনপুর থেকে সুইচ টিপে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এতে মতলব উত্তর উপজেলার ১৯টি গ্রামে ৩২ দশমিক ৯৭ কিলোমিটার বিদ্যুৎ লাইনের মাধ্যমে ৪ কোটি ৯৪ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে ২ হাজার ৬৪৫টি পরিবার নতুন বিদ্যুতের সংযোগ পেলো।
উদ্বোধনী বক্তব্যে মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মাত্র ৩ হাজার ২০০ মেঘাওয়াট বিদ্যুৎ থেকে দেশে এখন ১৬ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। উন্নয়নের মূল চাবিকাঠি হলো বিদ্যুৎ। তাই প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে বিদ্যুৎ উন্নয়নে কাজ করছেন। মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি ঘরে সরকার বিদ্যুৎ পৌঁছে দিবে। শতভাগ বিদ্যুতায়িত হলে সরকারের প্রায় ৪০ ভাগ উন্নয়ন কাজ শেষ হবে বলে আমি মনে করি।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম নুরুল আলম ভুইয়া জানান, সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় আমরা শতভাগ বিদ্যুতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যে মতলব উত্তর উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ স্থাপন সম্ভব হবে। বর্তমানে প্রায় ৮০ ভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাকি ২০ ভাগের কাজ চলমান রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম নূরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মনজু, মতলব উত্তর ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ প্রমুখ।
ইত্তেফাক/মোস্তাফিজ
