টরন্টোস্থ সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য ছবি আহ্বান

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৩:৪১
 
কানাডায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। টরন্টোতে আগামী মে মাসের ১০ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত এই সপ্তম উৎসব অনুষ্ঠিত হবে। যথারীতি এতে সাউথ এশিয়ান ছবি স্থান পাবে।
 
সেজন্য অনুষ্ঠিতব্য উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্যতম আয়োজক আনোয়ার আজাদ। তিনি ইত্তেফাককে জানান, পূর্ণদৈর্ঘ্য অথবা স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র জমা দেয়ার নিয়মিত এবং অন্যান্য বিষয় www.iffsatoronto.com. ওয়েব সাইটে পাওয়া যাবে। জমা দেয়া শেষ তারিখ তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
 
ইত্তেফাক/এএম