বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার শেষ সীমান্তে এবং বগুড়া সদরের এরুলিয়ার পাশে বগুড়া বিমান বাহিনীর প্রশিক্ষন স্কুল গেট সংলগ্ন স্থানে রবিবার সকাল সাড়ে সাতটার দিকে সান্তাহার গামী একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মামুন (৩০) নামে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
জানা গেছে, নিহত মামুন বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের জাহেদুর রহমানের ছেলে। তিনি বগুড়ায় এসিআই এর ট্রাক চালক ছিলেন। ঘটনার দিন রবিবার সকালে মামুন মোটরসাইকেল চালিয়ে বগুড়ায় তার কর্মস্থলে যাওয়ার সময় সান্তাহার গামী একটি ট্রাক মোটরসাইকেলসহ তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/এএম
