ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা নামক স্থানে পিকআপ ভ্যানে অভিনব কায়দায় পাচারের সময় ২০০ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-১৪ সদস্যরা। রবিবার সকালে তাদের এ অভিযানে মাদক পাচারের দায়ে চালকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার মান্নান মিয়ার ছেলে ইছাহাক মিয়া (২৮) ও একই এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. জুয়েল (২৬)।
র্যাব-১৪, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ মাদকসহ দুই ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে
সরাইল থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
ইত্তেফাক/এএম
