নওগাঁয় পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার বোয়ালিয়া মাদরাসা পাড়া গ্রামের আব্দুস সালাম (৫২) এবং পাহাড়পুর গ্রামের রাখি মনি (২২)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার সদর উপজেলার বোয়ালিয়া মাদরাসা পাড়ায় ছমির উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুস সালাম দুইটি গরু নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় একটি গরু হাত থেকে ছুটে যায়। অপর গরুটি প্রতিবেশী আসলাম উদ্দিনের নির্মাণার্ধীন ইটের বাড়ির আরসিসি পিলারের সঙ্গে বেঁধে রেখে অপর অপর গরুটি ধরতে যান। নতুন পিলারের সঙ্গে গরু বাঁধাকে কেন্দ্র করে আসলামের সঙ্গে আব্দুস সালামের কথাকাটাটি হয়। এক পর্যায়ে আসলাম উত্তেজিত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এত আব্দুস সালাম মাটিতে লুটিয়ে পড়েন। আহতবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
অপরদিকে, নওগাঁ-বদলগাছী রোডের সদর উপজেলার দারোগা ইটভাটার পাশে ইট বোঝাই ট্রাক্টর ও ব্যাটারি চালিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাখি মনি (২২) নামে এক গৃহবধু নিহত হন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার দুপুর ১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাখি মনি উপজেলার পাহাড়পুর গ্রামের মাহবুবের স্ত্রী।
নওগাঁ সদর থানার ওসি তোরিকুল ইসলাম বলেন, মারপিটের নিহতের ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় থানায় মামলা এবং একজনকে আটক করা হয়েছে। অপরদিকে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে
