স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) (সংশোধন) বিল, ২০১৮’ বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে তা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধনীসহ সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
আজ রবিবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০তম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি টিপু মুন্সী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং ফখরুল ইমাম অংশগ্রহণ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, জন নিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/কেকে
