বাণিজ্য মেলায় দৃষ্টি কেড়েছে স্পেকট্রা কিউ টিভি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৭:৫৩
 
ঢাকা-আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে ওয়ালটনের স্পেকট্রা কিউ টিভি। সর্বোচ্চ কালার প্রদর্শনে সক্ষম ওয়ালটনের নিজস্ব প্রযুক্তির এই টিভিতে রয়েছে আগামী প্রজম্মের কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির প্যানেল। ফলে টিভিতে কালার পাওয়া যায় ১০৭ শতাংশ পর্যন্ত। 
 
এছাড়া এবারের মেলায় ওয়ালটন এনেছে দেশের প্রথম মাল্টিটাচ সুবিধা সম্বলিত বড় পর্দার কম্পো টিভি। সব মিলিয়ে ওয়ালটনের টিভি বিক্রি ব্যাপক বেড়েছে। 
 
এবারের বাণিজ্য মেলায় ওয়ালটন প্যাভিলিয়নে ১৯, ২০, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির ১০৩ মডেলের টেলিভিশন প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৫৫, ৪৯, ৪৩, ৩৯ ও ৩২ ইঞ্চিতে রয়েছে  ১৪ মডেলের অ্যান্ড্রয়েড স্মার্ট টেলিভিশন। আবার ৫৫ ইঞ্চিতে রয়েছে ফোর-কে স্মার্ট প্রযুক্তির দুটি মডেল। ২০ ইঞ্চিতে রয়েছে দুই পাশে দুটি করে চারটি শক্তিশালী ব্লুটুথ সাউন্ড বক্সযুক্ত ‘বুম বক্স’টিভি। 
 
ওয়ালটন প্যাভিলিয়নের ইনচার্জ শফিকুল আলম জানান, সর্বোচ্চ সংখ্যক মডেলের ফোর-কে, স্মার্ট, ফুল এইচডি ও এলইডি টেলিভিশন বিক্রি করছেন তারা। নতুন বছর ও মেলা উপলক্ষ্যে স্পেকট্রা টিভির পাশাপাশি এসেছে বেশ কিছু নতুন মডেলের এলইডি টিভি। প্রদর্শন করা হচ্ছে ১৭ টি আপকামিং মডেল। মেলায় খুব ভালো বিক্রি হচ্ছে ওয়ালটন টিভি এবং মেলার মূল আকর্ষণে রয়েছে স্পেকট্রা কিউ ও কম্পো টিভি।