শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০১০ সালে সারাদেশে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। আজ রবিবার সংসদে জাতীয় পার্টির সদস্য মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীর কর্মসংস্থানসহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বাকি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নাহিদ বলেন, সে লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা’ প্রণয়ন করার প্রয়োজনীয় মতামত বা সম্মতির জন্য অর্থ বিভাগে পাঠানো হয়েছে। বাসস।
ইত্তেফাক/এমআই
