দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ওবায়দুল কাদেরের

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২০:৫৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ শনিবার বিকেলে এক বার্তায় এই শুভেচ্ছা জানান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওবায়দুল কাদের তাঁর পাঠানো শুভেচ্ছা বার্তায় লেখেন:
“লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়।
ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের
ডানা মেলে।
তবুও …..
নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা নেই।
সতের কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে
শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর
জেগে থাকেন বলে।”

‘শুভ নববর্ষ’।

আরো পড়ুন: পহেলা বৈশাখে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ইত্তেফাক/এমআই