যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।
রবিবার সকাল ১১টায় যশোরের ঝিকরগাছার বি.এম হাইস্কুল মাঠে নবীনবরণ ও বিদায়ী এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি মনির বলেন, ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দেয়ার জন্য জ্ঞান অর্জনের পাশাপাশি অবশ্যই নেতৃত্বের সক্ষমতা তোমাদের অর্জন করতে হবে। তোমাদের অবশ্যই স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে।
তিনি আরো বলেন, তোমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মানুষের ভিতর নৈতিক শিক্ষা না থাকলে ভালো মানুষ হওয়া সম্ভব না।
IMG0
বি.এম হাইস্কুলের সভাপতি মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিল্লুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, মহিলা সদস্য শাহানা আক্তার, শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ পাভেল চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর ওয়ার্ড কাউন্সিলর নাছিমা বেগম, যুবলীগ নেতা ইলিয়াম মাহামুদ, তাজ উদ্দীন আহমেদ, জুব্বার আলী, আব্দুর রহমান, আশরাফুল ইসলাম, আবু জাফর মণি, মুস্তাফিজুর রহমান কামাল, হামান রেজা আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক আনারুল ইসলাম, পৌর সাধারণ সম্পাদক মনিরুল আলম মিশর, সাবেক ছাত্রলীগ নেতা ইকরামুল হক খোকন, আবু সাঈদ মিলন প্রমুখ।
