‘শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন’

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:৪৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দেশের মানুষ বর্তমান সরকারকে আবারো দেশ পরিচালনার দায়িত্ব দিলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 
 
শনিবার রাজধানীতে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন আয়োজিত ৪দিনব্যাপী গার্মেন্টর্স এক্সেসরিজ ও প্যাকেজিং এক্সপজিশন’র সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  
 
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। ২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের মধ্যে ২৮তম এবং ২০৫০ সালে ২৩তম অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ।  
 
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট মো. আব্দুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনবিআর-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। 
 
ইত্তেফাক/এমআই