‘উচ্চশিক্ষায় প্রধান চ্যালেঞ্জ দক্ষ শিক্ষকের অভাব’

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৯:৫৯
 
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, উচ্চশিক্ষায় প্রধান চ্যালেঞ্জ দক্ষ শিক্ষকের অভাব। আর দক্ষতা ও পেশাগত প্রশিক্ষণ ভালো ও দক্ষ শিক্ষক তৈরির অন্যতম হাতিয়ার। ব্রিটিশ কাউন্সিলের সিওইটিএল সেই দক্ষ শিক্ষক সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
দেশের ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিংয়ের (সিওইটিএল) কার্যক্রমের ওপর এক আলোচনা সভার সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি।
 
আজ রবিবার ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশ এর সহযোগিতায় ইউজিসি অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
ছয়টি বিশ্ববিদ্যালয় হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। 
 
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের চিফ কনসালট্যান্ট মি. হ্যাংক উইলিয়ামস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য ব্রিটিশ কাউন্সিল ২০১৪ সালে সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং (সিওইটিএল) কার্যক্রম শুরু করে। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে একটি আবাসিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং সকল বিশ্ববিদ্যালয়ে টিচিং লার্নিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা করছে ব্রিটিশ কাউন্সিল।
 
প্রফেসর মোল্লা বলেন, ইউজিসিকে পর্যবেক্ষণের ক্ষমতায়ন করা হলে এর কার্যক্রম এগিয়ে যাবে। 
 
ইত্তেফাক/কেকে