বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন: আইনমন্ত্রী

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২১:১৮
 
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে বিচার ব্যবস্থা স্বাধীন। আদালতে যা হবার তাই হবে। বিভিন্ন প্রক্রিয়া শেষেই খালেদা জিয়ার বিরুদ্ধে রায় হবে। তবে এ নিয়ে আমি কিছু বলতে চাই না। 
 
 
ব্রাহ্মণবাড়িয়ার কসবার টি আলী কলেজ মাঠে শনিবার উপজেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে 'মেধাবী শিক্ষার্থী ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ও বিচার' প্রক্রিয়া বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 
 
কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমনের সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাহাদুর বেপারি, বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেন, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, এম জি হাক্কানী, রুহুল আমিন ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. আল-আমিন, মো. মনির হোসেন, নাঈমুর রহমান, ইফতেখার আহমেদ, শাহীন আলম, মহসীন উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মাসুম বিল্লাহ প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি