ঢাকা আন্তর্জাতিক ব্যাণিজ্য মেলায় অল টাইম প্যাভিলিয়নকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর
জানা গেছে, অলটাইম প্যাভিলিয়ন থেকে পণ্য কিনে রণবীর সাহা, মো রাসেল এবং মাগফুর রায়হান নামে তিন ব্যক্তি ভোক্তা অধিকার অধিদপ্তরের কাছে তাদের ঠকানো হয়েছে মর্মে অভিযোগ দায়ের করেন।
ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযোগ যাচাই করে ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী প্রতি অভিযোগের বিপরীতে ১ লাখ করে মোট ৩ লাখ টাকা আদায় করে।
একই দিনে জিয়োনুর রহমান নামে এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে প্রাণ আরএফএলের প্যাভিলিয়নকে ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদফতর।
উপরোক্ত তিন ব্যক্তির অভিযোগ পাওয়ার পর অধিদফতরের ঢাকা বিভাগীয় কাযার্লয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ইত্তেফাক/নূহু
