হাসান সোনালি দু’জন দু’জনকে খুব ভালোবাসে। কিন্তু সামান্য ভুলের কারণে হাসান সোনালিকে ছেড়ে চলে যায়। ২ মাস পর জহিরকে বিয়ে করে সোনালি। বাসরঘরে শেষবারের মত হাসানের ছবি ফোন হতে মুছে ফেলতে গিয়ে চোখে পানি এসে যায় সোনালির। চোখ মুছতে গিয়ে আয়নাতে পেছনের দেয়ালে ঝুলানো হাসানের ছবি দেখে চমকে উঠে!
এমন গল্প নিয়ে সম্প্রতি উত্তরার দিয়াবাড়ি এবং স্নিগ্ধা শুটিং হাউজে সামিয়া সেতুর রচনায়, তরুণ নির্মাতা কামরুজ্জামান পুতুলের পরিচালনায় নির্মিত হলো খণ্ড নাটক ‘ভালোবাসার সাদা গোলাপ’।
নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও নাদিয়া নদী। এছাড়াও দেখা যাবে কাজী উজ্জ্বল, রাইয়া রাকা, খান সোহেল, মুক্তা, জয়িতা, নিয়ামুল করিম, আল ইমরান ও অন্যান্যকে।
IMG0
নাশা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটির সিনেমাটোগাফিতে ছিলেন মীর হান্নান, প্রধান সহকারি পরিচালক মাহাদী হাসান মেধা।সম্পাদনায় হাবিব, সঙ্গীত ও কালার গ্রেডিং এফ আর আবির। কারিগরি সহযোগিতায় ম্যাক্স ক্রিয়েশন লি.।
‘ভালোবাসার সাদা গোলাপ’ নাটকটি একটি বেসরকারি চ্যানেল দেখানো হবে।
ইত্তেফাক/আনিসুর
