এফএ কাপের পঞ্চম রাউন্ডে ওঠেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। রবিবার রাতে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়েছে অতিথি হয়ে আসা ম্যানসিটি। ম্যাচের অষ্টম মিনিটে ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন কেভিন ডি ব্রুইন। ৩৭ মিনিটে বের্নাদো সিলভার দারুণ ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং।
স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার চতুর্থ রাউন্ডে দিনের অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। প্রথমার্ধে মিচি বাতশুয়াইয়ের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন মার্কোস আলোনসো।
ইত্তেফাক/কেআই
