লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৌর বাস টার্মিনাল সংলগ্ন একটি ডোবা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, জেলা শহরের পৌর বাস টার্মিনালের উত্তর পাশে সাবেক পৌর কাউন্সিলর লোকমান হোসেনের মালিকানাধীন ডোবায় মাছ ধরতে জাল ফেলেন জেলেরা। এ সময় জেলেদের জালে এ লাশ উঠে আসে।
সদর থানার উপপরিদর্শক ওমর ফারুক জানান, অজ্ঞাত ওই লাশের পরনে ফুলশার্ট ও প্যান্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। খোঁজ খবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/এসএস
