সখীপুরে স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৫:২৭
 
টাঙ্গাইলের সখীপুরে দাম্পত্য কলহের জেরে চাপাতি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রবিবার রাতে আকলিমা আক্তার নামের এ গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
জানা যায়, গত শনিবার রাতে উপজেলার কচুয়া বেপারীপাড়া গ্রামের বাপের বাড়িতে স্ত্রী আকলিমা আক্তারকে স্বামী প্রবাসী জুয়েল রানা চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। নিহতের বাবার নাম আলতাফ হোসেন। জুয়েল রানা একই উপজেলার কালিয়াপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে।
 
আজ সোমবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যে ঘরে আকলিমা কুপানো হয়েছে এখনও ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ রয়েছে। চাপাতিও রক্ষিত আছে। আকলিমার দাদি ছাহেরা বেগম বলেন, মাঝে মধ্যেই তারা ঝগড়া ঝাটি করতো। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এসএস