বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ৫ম দিন আজ সোমবারও কোন পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে কার্পাস জটিলতার কারণে গত বুধবার রাত থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে। আজ সকাল থেকে আবার বাংলাদেশ থেকে রফতানি পণ্য নেয়াও বন্ধ করে দিয়েছে সে’দেশের ব্যবসায়ীরা। এতে আটকে রয়েছে হাজার হাজার ট্রাক।
বাংলাদেশে পণ্য রফতানি করার জন্য ভারতীয় ব্যবসায়ীরা কাস্টম অফিসারের মাধ্যমে মেনিফেস্ট তৈরি করার পর কার পাস/গেট পাস (পণ্যবাহী ট্রাক, পণ্যের সকল বিবরণ ও ড্রাইভার হেলপারের ছবি সংযুক্ত সকল তথ্য সংবলিত ডকুমেন্টস) পণ্য বংলাদেশে রফতানি করতো। হঠাৎ বুধবার রাতে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এক নির্দেশনা জারি করেন, তারা নিজেরা কার পাস তৈরি করে রফতানি পণ্য বাংলাদেশে ঢোকাবেন। এ ধরনের নির্দেশনায় পণ্য রফতানিতে জটিলতার সৃষ্টি হয়। রফতানি পণ্যের কোন কাগজ পত্র না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কাস্টমস কর্তৃপক্ষ কোন কার পাশ ইস্যু করতে পারেনি। যার কারণে আজ ৪দিন ধরে ভারত থেকে বাংলাদেশে পণ্য রফতানি বন্ধ রয়েছে।
এদিকে, আজ সকাল থেকে আবার বাংলাদেশ থেকে রফতানি পণ্য নেয়াও বন্ধ করে দিয়েছে সেদেশের ব্যবসায়ীরা। ফলে আমদানি রফতানি বন্ধ থাকায় দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝাই ট্রাক।
বেনাপোল বন্দরে ডেপুটি পরিচালক মো. রেজাউল করিম জানান, ভারতের কাস্টমসে কার পাস জটিলতার কারণে গত বৃহস্পতিবার থেকে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ রয়েছে। আমদানি বন্ধ থাকলেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এদিকে আজ সকাল থেকে আবার বাংলাদেশ থেকে রফতানি নেয়াও বন্ধ করে দিয়েছে সেদেশের ব্যবসায়ীরা। জটিলতা কাটলে পুনরায় দুদেশের মধ্যে আমদানি রফতানি চালু হবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
ইত্তেফাক/এমআই
