সঞ্জয় লীলা বানশালি পরিচালিত বহুল আলোচিত ছবি ‘পদ্মাবত’ ছবিতে রানী পদ্মাবতী, ঐতিহাসিক চরিত্র আলাউদ্দিন খিলজী ও রাজা রাওয়াল রতন সিংয়ের কাহিনী দেখানো হয়েছে। ছবিটি মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। ছবির ‘ঘুমর’ গানে রানী পদ্মাবতীয় নাচ দেখেছে সবাই।
গেল বছর ঘুমর গানটি প্রকাশের পর ব্যাপক হিট হয়। কিন্তু তখনো জানা যায় নি যে ছবিতে ভয়ঙ্কর আলাউদ্দিন খিলজীরও নাচ রয়েছে। ‘পদ্মাবত’ মুক্তির পরই ছবিরে ‘কালিবালি’ শিরোনামে খিলজীর উন্মাদনায় ভরপুর নাচ দেখে অবাক হয়ে যায় দর্শকেরা।
অবশেষে ‘কালিবালি’ গানটিও ইউটিউবে ছাড়া হয়েছে। মুক্তির পরই গানটি ইউটিউবে ঝর তুলেছে।
ইত্তেফাক/ রেজা
