সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৭:২১
 
সারা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ইয়াবা ও ফেনসিডিলের প্রবেশ ঠেকাতে অনুসন্ধান ও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ মাদকদ্রব্য পরিবহন, বিক্রয় ও সেবন বন্ধে দেশের সব জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বিশেষ নির্দেশনা পাঠাতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছে আদালত।
 
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সোমবার স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। এছাড়া রুলও জারি করেছে আদালত।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
 
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে আজ এ আদেশ দেয় আদালত। বাসস
 
ইত্তেফাক/কেকে