সংগীতাঙ্গনের মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডের প্রায় সবকটি পুরস্কারই জিতে নিয়েছেন মার্কিন আরঅ্যান্ডবি তারকা ব্রুনো মার্স। গায়ক ব্রুনো ‘বছরের সেরা অ্যালবাম’, ‘বছরের সেরা রেকর্ড’, ‘বছরের সেরা গান’সহ ছয়টি পুরস্কার জয় করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ারে গ্র্যামি পুরস্কারের ৬০তম এই আসর বসে। এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি গ্র্যামি জয় করেছেন কেনড্রিক ল্যামার। তবে প্রথম সারির কোনো গায়িকাকে এই আসরে পুরস্কার জিততে দেখা যায়নি। এবার দেখে নেয়া যাক কে কে পেলেন গ্র্যামি:
IMG0
বছরের সেরা গান: ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ব্রুনো মার্স
বছরের সেরা র্যাপ গান: ‘হাম্বল’, কেনড্রিক ল্যামার
সেরা আর অ্যান্ড বি গান: ‘দ্যাটস হোয়াট আই লাইক’, ব্রুনো মার্স
সেরা র্যাপ/গান পরিবেশনা: ‘লয়েলিটি’ কেনড্রিক ল্যামার ফিচারিং রিয়ান্না
সেরা পপ দ্বৈত/দলগত পরিবেশনা: ‘ফিল ইট স্টিল’, পর্তুগাল. দ্য ম্যান
সেরা র্যাপ পরিবেশনা: কেনড্রিক ল্যামার
সেরা আর অ্যান্ড বি পরিবেশনা: ব্রুনো মার্স
সেরা একক পপ পরিবেশনা: ‘শেপ অব ইউ’, এড শির্যান
সেরা নতুন শিল্পী : অ্যালেসিয়া কারা
রেকর্ড অব দ্য ইয়ার: ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স
বছরের সেরা অ্যালবাম: ‘টুয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স
সেরা কান্ট্রি অ্যালবাম: ‘ফ্রম এ রুম’, কেনড্রিক ল্যামার
সেরা র্যাপ অ্যালবাম: ‘ডিএএমঅ্যান’, কেনড্রিক ল্যামার
সেরা সমকালীন নাগরিক অ্যালবাম: ‘স্টারবয়’, দ্য উইকেন্ড
সেরা আর অ্যান্ড বি অ্যালবাম: ‘টোয়েন্টি ফোর কে ম্যাজিক’, ব্রুনো মার্স
সেরা কমেডি অ্যালবাম: ‘দ্য এজ অব স্পিন’ ও ‘ডিপ ইন দ্য হার্ট অব টেক্সাস’, ডেভ চ্যাপেল
ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: ‘টনি বেনেট সেলিব্রেটস নাইন্টি’, বিভিন্ন শিল্পী
সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: ‘ডিভাইড’, এড শির্যান
সেরা রক অ্যালবাম: ‘এ ডিপার আন্ডারস্ট্যান্ডিং’, দ্য ওয়ার অন ড্রাগস
সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: ‘থ্রি-ডি দ্য ক্যাটালগ’
সেরা জাজ ভোকাল অ্যালবাম: ‘ড্রিমস অ্যান্ড ড্যাগারস’, সেসিলি ম্যাকলরেন স্যালভেন্ট
সেরা জাজ ইন্সট্রুমেন্টাল অ্যালবাম: ‘রিবার্থ’ বিলি চাইল্ডস
সেরা সাউন্ডট্রেক ফর ভিজ্যুয়াল মিডিয়া: ‘লা লা ল্যান্ড’
সেরা মিউজিক ভিডিও: ‘হাম্বল’, কেনড্রিক ল্যামার
ইত্তেফাক/সেতু
