গুলশান মসজিদে ইমামতি করবেন মসজিদুল আকসার প্রধান ইমাম

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২০:২৩
ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মুসলিম উম্মাহর প্রথম কেবলা মসজিদুল আকসার প্রধান ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আব্বাসী আগামী শুক্রবার গুলশান সোসাইটি জামে মসজিদে ধর্মীয় বক্তব্য এবং জুম’আর নামাজে ইমামতি করবেন।
 
গুলশান ২-এর ৬৩ নম্বর রোডে অবস্থিত মসজিদটিতে ওইদিন দুপুর ১২টা ২০ মিনিটে তার মূল বয়ান শুরু হবে। 
 
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুলশান সোসাইটি জামে মসজিদের চেয়ারম্যান সালমান এফ রহমান সকল মুসল্লীদের ইমাম শায়খ আলী ওমর ইয়াকুব আব্বাসীর ইমামতিতে নামাজ আদায় এবং মূল্যবান বয়ান শোনার আমন্ত্রণ জানান। 
 
ইত্তেফাক/রেজা