এটুআই প্রোগ্রাম এবং সিটিও ফোরামের চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২২:৩৮
 
জাতীয় পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি প্রসারে উদ্ভাবন, ই-সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ে বিভিন্ন ফ্রেমওয়ার্ক ও আর্কিটেকচার তৈরি এবং কার্যকর করার লক্ষ্যে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সাথে সিটিও ফোরাম বাংলাদেশের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে সোমবার এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজর আনীর চোধুরী, এটুআই প্রোগ্রামের আইটি ম্যানেজার মো. আরফে এলাহী, এটুআই প্রোগ্রাম ও সিটিও ফোরাম বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তারা। 
 
ইত্তেফাক/আরকেজি