বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন (কেন্দ্রীয় কমিটির) আহ্বানে ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি সারাদেশে কর্মবিরতি পালিত হচ্ছে। সরকারের কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা ও পেনশন সুবিধা প্রদানের দাবীতে এ কর্মবিরতি ২৯ জানুয়ারি মিরপুর পৌরসভায়ও ২য় দিনের মতো শান্তিপূর্ণভাবে পালিত হয়।
মিরপুরের উক্ত সমাবেশে গতকাল আকস্মিকভাবে উপস্থিত হন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা। মিরপুর পৌরসভার কর্মকর্তা/কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুল হকের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। আব্দুল আলিম মোল্লা সকলকে আশ্বস্ত করে বলেন, সরকার তাদের দাবী অবশ্যই মানবেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন এবং পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনারুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সম্পাদক মোঃ ছহরাপ আলী বিশ্বাস প্রমুখ।
ইত্তেফাক/নূহু
