আজ আদালতে যাবেন খালেদা জিয়া

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১২:২৩
 
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার হাজিরা দিতে আজ মঙ্গলবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা ১১টায় তিনি আদালতে হাজির হবেন বলে জানান তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। এ দিন ওই মামলায় যুক্তিতর্কের দিন ধার্য রয়েছে।
 
গত বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান  ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন। ওই দিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি ওই মামলার রায় ঘোষণা করা হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ