‘দম ফেলার সময়টুকুও পাচ্ছি না’

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১১:৩৭
 
আগামী ২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে জাকির হোসেন রাজু পরিচালিত আরিফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত ‘ভালো থেকো’ ছবি। ছবিটি প্রযোজনা করেছে অভি কথাচিত্র। ছবি মুক্তিকে কেন্দ্র করে এখন প্রচারে ব্যস্ত সময় পার করছেন শুভ-তানহা।
 
তানহা তাসনিয়া বলেন, সময় দ্রুত চলে যাচ্ছে। আর মাত্র তিন দিন বাকি। এখন ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছি। দম ফেলার সময়টুকুও পাচ্ছি না। সব টিভি চ্যানেল, পত্রিকা, অনলাইনে সময় দিচ্ছি। আমি আর শুভ ভাই একসঙ্গে সব অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সবার প্রশংসায় আমাদের আগ্রহ আরো বেড়ে গেছে। আশা করি, ছবিটি সবাই পছন্দ করবেন।
 
শুভকে নিয়ে তাহনা বলেন, আমি এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছি আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে। সিনিয়র শিল্পী হলেও তিনি আমার সঙ্গে বন্ধুর মতো আচরণ করেছেন। সহশিল্পী হিসেবে আমাকে অনেক সাহায্য করেছেন। আমাদের বোঝাপড়াটা ভালো। আশা করি, আমাদের রসায়ন দর্শক পছন্দ করবেন।
 
ইত্তেফাক/আনিসুর