লালপুরে ট্রাক চালকের লাশ উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:৩৯
 
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউপির ফুলবাড়ি থেকে ইসলাম মণ্ডল (২৬) নামে এক ট্রাক চালকের হাত বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ইসলাম মণ্ডল ফুলবাড়ি গ্রামের ইনছার মণ্ডলের ছেলে।
 
মঙ্গলবার ভোর চারটার দিকে ফুলবাড়ি গ্রামের সুহার মোড় নাম স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ট্রাক চালক ইসলাম মণ্ডল গত সোমবার রাতে বাহিরে একটা ট্রিপ আছে বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে রাত চারটার দিকে নিহতের বাড়ি হতে ৪০০ মিটার দূরে ফুলবাড়ি গ্রামের সুহার মোড়ে স্থানীয় গাছিড়া খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে একটি কলাগাছের নিকটে ডান হাত বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। তাকে স্থানীয় এক চিকিত্সকের নিকট নিলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
 
লালপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 

ইত্তেফাক/এএম।