জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৮ উপলক্ষে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন মোহাম্মদপুর থানার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়।
২০১৭ এবং ২০১৮ সালে মোহাম্মদপুর মডেল কলেজ পর পর দুই বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। মোহাম্মদপুর থানার অনেক নামিদামী প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠানটি সফলতার সাক্ষ্য রেখেছে।
এ ছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে ঢাকার মোহাম্মদপুর থানার কলেজ পর্যায়ে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এর গণিত বিভাগের প্রভাষক ড. কনক রায় চৌধুরী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর থানার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
ইত্তেফাক/ইউবি
