কুড়িগ্রামের উলিপুরে বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় এক পথচারী যুবকের নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মশিউর রহমান (২৮) সকালে উলিপুর-নারিকেল বাড়ি সড়কের সোনাউল্লা মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টর তাকে জোরে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, মশিউর রহমান নারিকেল বাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের জামাতা। ঐ দিন সকালে তিনি শ্বশুরবাড়ি থেকে পার্শ্ববর্তী একটি দোকানে চা খেয়ে বাসা ফিরছিলেন।
থানার অফিসার ইনচার্জ এস কে আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
