কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর পাঁচটি সরকারি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করেছে সরকার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশে এই বদলি করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সোমবার এক আদেশে জানিয়েছে, বদলি হওয়া শিক্ষকদের ২ ফেব্রুয়ারির মধ্যে তাদের পুরনো কর্মস্থল ছাড়তে হবে।
জানা গেছে, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন, সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের আটজন এবং নিউ গভমেন্ট হাই স্কুল ও খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন করে শিক্ষককে বদলির আদেশ দিয়েছে অধিদপ্তর।
IMG0
IMG1
‘কোচিং বাণিজ্যের’ মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে রাজধানীর আট প্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল দুদক।
ইত্তেফাক/এমআই
