‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের সুনাম হয়’

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৮:১০
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেয় না। মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। আওয়ামী লীগ শান্তি চায়। শান্তি থাকলে উন্নয়ন হবে।
 
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের সুনাম হয়, উন্নয়ন হয়, পুরস্কার পায়। আপনারা অতিতে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। এই মার্কায় ভোট দিয়ে দেশের উন্নতি হয়েছে। 
 
আজ মঙ্গলবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, আমরা বিজয়ের জাতি। বিজয়ী জাতি হিসেবে আমরা দেশটাকে উন্নত করে তুলবো। আমরা মাথা উঁচু করে চলবো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধশালী দেশ। ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে বলেও তিনি জানান।
 
ইত্তেফাক/এমআই