সীতাকুণ্ডে একটি বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ১৩ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজার নেতৃত্বে কোস্টগার্ড এবং মৎস্য অধিদপ্তরের কর্তকর্তারা ভাটিয়ারী ও সোনাইছড়ি এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার নিষিদ্ধ ১৩ হাজার ৫০০ বেহুন্দী জাল জব্দ করে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পূর্ব জোনের কোস্টগার্ড পেটি অফিসার মো. মোতালেব হোসেনসহ পা্ঁচজন কোস্টগার্ড সদস্য, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী মোহাম্মদ আলী, হাটহাজারী উপজেলা মৎস্য অফিস সহকারী মো. লোকমান প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
