খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে চার শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে খানজাহান আলী থানার পুলিশ কুয়েটের বঙ্গবন্ধু হল থেকে তাদের আটক করে। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও দু’ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
কেএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার মনিরা সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানা পুলিশ কুয়েটের বঙ্গবন্ধু হলে অভিযান চালায়। এ সময় ইসলামী ছাত্র শিবির কুয়েট শাখার সাধারণ সম্পাদক আল আমিন ও অর্থ সম্পাদক মাহাদীসহ চারজনকে আটক করে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, অভিযান অব্যাহত রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
ইত্তেফাক/ইউবি
