গৌরনদীতে ৩০ মন জাটকা জব্দ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ২১:৫৪
 
বরিশালের গৌরনদীতে দুটি বাস থেকে ৩০ মন জাটকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ মন জাটকা জব্দ করা হয়। সোমবার দুপুরে সুন্দরদী এলাকা থেকে ঢাকাগামী অপর একটি বাস থেকে ২০ মন জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। 
 
বরিশালের ট্রাফিক সার্জেন্ট মো. মাসুম হাওলাদার  জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ১০ মন জাটকা জব্দ করা হয়েছে। অপরদিকে গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই মো. সগীর হোসেন সোমবার দুপুরে ঢাকাগামী অন্য একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ২০ মন জাটকা ইলিশ মাছ জব্দ করা করেন।
 
ইত্তেফাক/ইউবি