ফকিরহাটে নারকেল থেকে বেরিয়ে এলো ৯৮ বোতল ফেন্সিডিল

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ০০:১৪

ফকিরহাটের কাটাখালীতে অভিনব পন্থা অবলম্বন করে ফেন্সিডিল বহনকালে হাতেনাতে ২জনকে আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। আজ ৩০ জানুয়ারি রাত ১১টায় বিআরটিসি বাস থেকে ৯৮ বোতল ফেন্সিডিল আটক করে উপ-পুলিশ পরিদর্শক শেখ জামালের নেতৃত্বে একটি দল।

পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় শুকনা নারকেলের খোসার ভিতর ফেন্সিডিলের বোতল ঢুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। নারকেল ভাঙতেই বেরিয়ে আসে ফেন্সিডিলের বোতল।

এ ঘটনায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে বিএরটিসির বাসের ড্রাইভার গোপালগঞ্জ সদর থানার চরমানিকদহ গ্রামের আব্দুল ওহাব মোল্লার পুত্র মোঃ আরিফ মোল্লা (৩৪) ও হেলপার রাজবাড়ি সদর থানা এলাকার জয়দেরব মোন্ডলের পুত্র সুবাস কুমার মোন্ডল (২৫) কে আটক করেছে পুলিশ।

ইত্তেফাক/নূহু