বনানীতে চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ০৯:২৬
 
রাজধানীর মহাখালীর একটি হোটেলে এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম সাইদুর রহমান (৬১)। গতকাল মঙ্গলবার প্রগতি হোটেলের একটি কক্ষ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 
 
পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইদুর ফরিদপুর মেডিক্যাল কলেজে (ম্যাটস্) এর সহকারী পরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন।
 
পরিবার ও পুলিশের ধারণা, পেনশনের টাকা পাওয়া নিয়ে হতাশা থেকে গলা ও হাত কেটে আত্মহত্যা করেছেন তিনি। তবে তার মৃত্যুর ঘটনাটি হত্যাকাণ্ড কিনা তা যাচাই করে দেখছে পুলিশ।
 
সাইদুরের ছেলে সোহান জানান, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারীয়া গ্রামে তাদের বাড়ি।
 
ইত্তেফাক/আনিসুর