গাজীপুরে পিকআপ উল্টে নিহত ৩

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ০৯:৫৪
 
গাজীপুরের শ্রীপুরে একটি পিকআপ উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দুইজন। বুধবার ভোরে উপজেলার এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, ভোরে মুরগী বোঝাই পিকআপ ভ্যানটি বোর্ডবাজারের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে পিক আপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
 

ইত্তেফাক/এএম।