ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল মিয়া নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই রিকশা আরোহী। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন জানান, সকালে একটি রিকশা মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাধবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
