সুশান্তের এ হাল কিভাবে হলো!

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৪:৪৮
 
এরকম লুকে এর আগে কোনও দিন তাকে দেখা যায়নি। তিনি সুশান্ত সিং রাজপুত। সারা আলি খানের সঙ্গে ‘কেদারনাথ’ এবং‌ জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘ড্রাইভ’। আগামী এই ছবির শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন সুশান্ত।
 
তার হঠাৎ হলটা কী? চেহারায় একে‌বারে যেন চম্বলের ডাকাত! এমন অবতারে, কী করছেন অভিনেতা?
IMG0
দুই ছবি বাদে, ইতিমধ্যেই আর একটি ছবির কাজ নিয়ে ভাবনা শুরু করে ফেলেছেন সুশান্ত। আর সেই ছবির জন্যই নিজের ‘চকোলেট বয়’ লুক ঝেড়ে ফেলে একেবারে অন্য চেহারায় ধরা দিয়েছেন তিনি। মঙ্গলবার টুইটারে শেয়ার করেছেন এই ছবি। ক্যাপশনে প্রায় কিছুই লেখেননি নায়ক। শুধুই লেখা ‘সোনচিড়িয়া’।
 
‘সোনচিড়িয়া’ হল সুশান্তের আসন্ন ছবির নাম। পরিচালক অভিষেক চৌবে। ‘কমিনে’, ‘ইশকিয়া’, ‘উড়তা পঞ্জাব’-এর মতো ছবির পরিচালনা করেছেন অভিষেক। এবার তার নতুন প্রোজেক্ট ‘সোনচিড়িয়া’। সুশান্তের বিপরীতে দেখা যাবে ভূমি পেডনেকরকে।
 
ইত্তেফাক/আনিসুর