সন্তানের শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে মায়ের পা ধুয়ে সম্মান জানিয়েছে শিক্ষার্থীরা। ২০জন শিক্ষার্থী নিজ হাতে তাদের প্রিয় মায়ের পা ধুয়ে মুছে দিয়েছে।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে মঠবাড়িয়ার পাতাকাটা হোসেন আলী মাধ্যমিক বিদ্যালয় ও দেলোয়ারা মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার সকালে এ সম্মাননার আয়োজন করা হয়। এতে ২০জন অভিভাবক মাকে শ্রদ্ধা জানানো হয়েছে। শেষে উপস্থিত সব মাকে বিদ্যালয়ের পক্ষ হতে উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় দুটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আবদুল মালেক, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম আজাদী, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল কুমার, ইউপি সদস্য আব্দুর রব, ইউপি সদস্য ইসমাইল হোসেন, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাছুম প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
