মুম্বাইয়ে স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টে তানিষ্ক গাভাতে নামে ১৪ বছরের এক কিশোর অপরাজিত ১০৪৫ রান করেছে। দুদিনে সে এই স্কোর করেছে।
তানিষ্কের কোচ মণীষ দাবি করেছেন, যশবন্তরাও চবন ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে স্থানীয় একটি টুর্নামেন্টের সেমিফাইনালে তানিষ্ক ১০৪৫ রান করেছে। এমন একটি মাঠে তানিষ্ক এই রান করেছে যেখানে লেগ সাইডে বাউন্ডারির দূরত্ব ৬০ থেকে ৮০ গজ। অফসাইডে তা ৫০ গজ। তার ইনিংসে রয়েছে ১৪৯টি বাউন্ডারি ও ৬৭ ছক্কা।
এর আগে মুম্বাইয়ে স্থানীয় এক টুর্নামেন্টে প্রণব ধানাওয়াড়ে নামে এক ছাত্র ১০০০ রান পার করে বিশ্বরেকর্ড গড়েছিল। স্কুল ক্রিকেটের একটি ম্যাচে ১০০৯ রানের ইনিংস খেলেছিল ১৬ বছরের প্রণব। এবিপি আনন্দ।
ইত্তেফাক/ইউবি
