বিশ্ব গণতন্ত্র সূচক- ২০১৭ তে ৮ ধাপ পিছিয়েছে বাংলাদেশ, লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট বুধবার (৩১ জানুয়ারি) সূচকটি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ২০১৬ সালের তুলনায় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্কোরও কমেছে।
ইকোনোমিস্টের তালিকায় ২০১৭ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ৯২ তম এবং স্কোর ১০ এর মধ্যে ৫ দশমিক ৪৩। অথচ ২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ৮৪ তম এবং স্কোর ছিল ৫ দশমিক ৭৩। তালিকার শীর্ষস্থানে রয়েছে নরওয়ে। আর মাত্র ১ দশমিক ৮ স্কোর নিয়ে সূচকের একদম তলানিতে অবস্থান করছে উত্তর কোরিয়া। ১৬৭টি দেশ নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে।
IMG0
জানা গেছে, গণতন্ত্রের অবস্থা পর্যালোচনা করে দেশগুলোকে স্কোর দেয়া হয়েছে। সর্বোচ্চ স্কোর ১০। এর মধ্যে যাদের স্কোর ৮ তাদেরকে পূর্ণ গণতন্ত্রের দেশ বলে বিবেচনা করা হয়। ইকোনমিস্টের গবেষণাটির ক্ষেত্রে ৫টি মানদণ্ড অনুসরণ করা হয়ে থাকে। সেগুলো হল- নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হয়েছে কিনা, সরকারে ভারসাম্য আছে কিনা, জনগণকে রাজনীতিতে যুক্ত করা হয় কিনা, জনগণ তাদের সরকারকে সমর্তন করে কিনা এবং তারা মত প্রকাশের স্বাধীনতা পায় কিনা।
IMG1
ইকোনমিস্টের পরিসংখ্যান বলছে বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কম মানুষ ‘পূর্ণ গণতন্ত্রের’ মধ্যে থাকে। এবার সারা বিশ্বের সার্বিক গণতান্ত্রিক পরিস্থিতিরও অবনতি হয়েছে বলে জানিয়েছে ইকোনমিস্ট। দ্য ইকোনোমিস্ট।
ইত্তেফাক/সেতু
