‘প্রতিবেশী দেশ থেকে গবাদিপশু আসা বন্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে’

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৯:২৫
 
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশে গরু-মহিষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পার্শ্ববর্তী দেশ থেকে গবাদিপশু আনার প্রবণতা বন্ধ করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন প্রাণিসম্পদ অধিদফতরের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
 
আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, দেশে ২০১৬-১৭ অর্থবছরে মাংসের চাহিদা ছিল ৭১ লাখ ৩৫ হাজার মেট্রিক টন। মাংস উৎপাদিত হয়েছে ৭১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন অর্থাৎ চাহিদা ও উৎপাদনের অনুপাত ১ অনুপাত ১। 
 
নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ওই সময়ে দুধের চাহিদা ছিল ১ কোটি ৪৮ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। দুধ উৎপাদিত হয়েছে ৯২ লাখ ৮৩ হাজার মেট্রিক টন অর্থাৎ চাহিদা ও উৎপাদনের অনুপাত ১ দশমিক ৬ অনুপাত ১। 
 
ইত্তেফাক/কেকে