মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, দেশে গরু-মহিষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পার্শ্ববর্তী দেশ থেকে গবাদিপশু আনার প্রবণতা বন্ধ করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন প্রাণিসম্পদ অধিদফতরের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে ২০১৬-১৭ অর্থবছরে মাংসের চাহিদা ছিল ৭১ লাখ ৩৫ হাজার মেট্রিক টন। মাংস উৎপাদিত হয়েছে ৭১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন অর্থাৎ চাহিদা ও উৎপাদনের অনুপাত ১ অনুপাত ১।
নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ওই সময়ে দুধের চাহিদা ছিল ১ কোটি ৪৮ লাখ ৬৫ হাজার মেট্রিক টন। দুধ উৎপাদিত হয়েছে ৯২ লাখ ৮৩ হাজার মেট্রিক টন অর্থাৎ চাহিদা ও উৎপাদনের অনুপাত ১ দশমিক ৬ অনুপাত ১।
ইত্তেফাক/কেকে
