খুলনায় জেলা জেপির জরুরি সভা

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ২০:১৮
 
খুলনা জেলা জাতীয় পার্টির (জেপি) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ।
 
সভায় নেতারা বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের ঘোষিত আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির মোকাবিলায় জেপি নেতাকর্মীরা মাঠে থাকবে। দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪দলকে বিজয়ী করতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার।
 
বক্তব্য রাখেন জেলা জেপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, আব্দুস সামাদ গাজী, ইছাহাক আলী, মো. শাহাজাহান, মো. আবুল হোসেন, মিনহাজুল ইসলাম, শাহ জামাল, ইব্রাহিম হোসেন, তৌহিদুল ইসলাম, বটিয়াঘাটা উপজেলা জেপির সভাপতি দিলিপ কুমার মিস্ত্রী, সাধারণ সম্পাদক পান্না পশারী, মো. হারুন-অর-রশিদ, রামকৃষ্ণ জোয়াদ্দার, সোহরাব পশারী, ডা. বেল্লাল হোসেন, ওমর ফারুক চৌধুরী, এস. এম রাসেল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি